News Flash

  • Home
  • দিনের খবর
  • নাগরাকাটায় ঘর থেকে উদ্ধার মা ও শিশুর রক্তাক্ত দেহ
Image

নাগরাকাটায় ঘর থেকে উদ্ধার মা ও শিশুর রক্তাক্ত দেহ

নাগরাকাটা, ২৭ মার্চ (হি. স.) : শিলিগুড়ির লুকসান চা বাগানে ঘর থেকে উদ্ধার হল মা ও শিশু কন্যার রক্তাক্ত মৃতদেহ। গুরুতর জখম অবস্থায় গৃহকর্তাও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সকালে বাগানের ৮ নম্বর শ্রমিক মহল্লার একটি বাড়ি থেকেই মা ও নাবালিকা মেয়ের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মহিলার নাম শাখী ওরাওঁ ( ২৭) ও মেয়ের নাম মমতা ওরাওঁ ( ১৮ মাস)। জখম গৃহকর্তার নাম লালসিং ওরাওঁ।

স্থানীয় সূত্রে খবর, জখম লালসিং লুকসান চা বাগানের শ্রমিক। রবিবার সন্ধ্যায়ও তাঁকে এলাকায় আয়োজিত সারণা পুজোস্থলে দেখা গিয়েছিল। এদিন সকালে ওই বাড়ি থেকে তাঁর স্ত্রী ও শিশু কন্যার রক্তাক্ত দেহ উদ্ধারের পাশাপাশি তাঁকেও জখম অবস্থায় পাওয়া যায়। ঘটনায় রহস্য ছড়িয়েছে। ওই বাড়ি থেকে একটি কুড়ুলও উদ্ধার হয়েছে। নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার বলেন, ‘তদন্ত শুরু হয়েছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। জখম ব্যক্তি চিকিৎসাধীন।‘

Releated Posts

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top