News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে আসাম রাইফেলসের অভিযানে বাজেয়াপ্ত ৫০ লক্ষ টাকার হেরোইন, গ্রেফতার মহিলা সহ তিন
Image

করিমগঞ্জে আসাম রাইফেলসের অভিযানে বাজেয়াপ্ত ৫০ লক্ষ টাকার হেরোইন, গ্রেফতার মহিলা সহ তিন

পাথারকান্দি (অসম), ২৭ মার্চ (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন আসিমগঞ্জে এক অভিযানে নেমে বড়ো ধরনের সাফল্য পেয়েছে আসাম রাইফেলস-এর বিশেষ বাহিনী। অভিযানে বিপুল পরিমাণের হেরোইন বাজেয়াপ্তের পাশাপাশি মহিলা সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

গত বেশ কিছুদিন ধরে ব্যাপক হারে নেশা-বিরোধী অভিযান চালিয়েছে ২১ সেক্টর আসাম রাইফেলস-এর রাধানগর ব্যাটালিয়ন। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে জাল নোট, মাদক ট্যাবলেট ইয়াবা সহ কয়েক কোটি টাকার হেরোইন বাজেযাপ্ত করেছে আসাম রাইফেলস-এর এই বাহিনী।

গোয়েন্দা সূত্রে এক খবরের ভিত্তিতে আজ সোমবার বিকেলে পাথারকান্দি পুলিশের সহযোগিতা নিয়ে আসিমগঞ্জ এলাকায় অভিযানে নামে ব্যাটালিয়নের বিশেষ দল। এর পর চারটা নাগাদ হাতখলা গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে ১২৩ গ্রাম গ্রেড ওয়ান হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে মহিলা সহ দুই মাদক কারবারিকে।
আসাম রাইফেলস-এর জনৈক আধিকারিক জানান, গ্রেড ওয়ান হেরোইন সহ আসিমগঞ্জের জনৈক আব্দুল মজিদের পুত্র ইমরান হুসেন, একই এলাকার জনৈক সিয়াব উদ্দিনের স্ত্রী রূপজান বিবি এবং শনবিল কালিবাড়ি এলাকার জনৈক আব্দুল লতিফের পুত্র জাকির হুসেনকে আটক করে আরও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য পাথারকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১৭ হাজার ৯০০ টাকা।

পাথারকান্দি থানার ওসি ইন্সপেক্টর সমরজিৎ বসুমাতারি জানান, নির্দিষ্ট ধারায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক কারবার সংক্রান্ত ঘটনার তদন্ত শুরু করে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি সমরজিৎ।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top