News Flash

  • Home
  • দিনের খবর
  • এবার রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ এনামুল-সেহগল, ভার্চুয়ালি হাজিরার আবেদন
Image

এবার রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ এনামুল-সেহগল, ভার্চুয়ালি হাজিরার আবেদন

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): অনুব্রত মণ্ডল পর এবার রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হলেন কেষ্ট ঘনিষ্ঠ এনামুল হক ও সেহগল হোসেনও । তবে এঁরা আসানসোলে ফেরার জন্য নয়, আদালতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন এনামুল-সেহগল।

আদালত সূত্রে জানা গিয়েছে, শনিবার আসানসোলে ফেরার আবেদন জানিয়ে রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল । তাঁর সেই আবেদনের পরই রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হন তাঁর দুই ঘনিষ্ঠ এনামুল হক ও সেহগল হোসেন। তাঁরা বিচারক রঘুবীর সিংয়ের বেঞ্চে আদালতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন। ভার্চুয়ালি হাজিরার আবেদনের কারণ সম্পর্কে এনামুল-সেহগল জানান, রমজান মাস চলছে। রোজা রাখছেন। তাই আগামী শুনানির দিন আদালতে যাওয়া সম্ভব নয়। অন্তত ওই একটি দিন ভিডিয়ো কনফারেন্সে হাজিরার অনুমতি দেওয়া হোক। এনামুল-সেহগলের এই আবেদন অবশ্য খারিজ করেননি বিচারক। কেবল পরের শুনানির দিন এনামুল ও সেহগল ভিডিয়ো কনফারেন্সে হাজিরা দিতে পারবেন বলে অনুমতি দিয়েছেন বিচারক রঘুবীর সিং।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক ও সেহগল হোসেন। বর্তমানে তাঁরা তিহাড় জেলে বন্দি। অনুব্রত আসার অনেক আগে থেকেই এঁদের স্থান হয়েছে তিহাড়ে। অনুব্রতর ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত এনামুল ও সেহগল। আসানসোল জেলে বন্দি থাকাকালীন এঁরা পরোক্ষে অনুব্রতর দেখভাল করতেন বলেও খবর প্রকাশ্যে এসেছিল। এবার তিহাড় জেলেও গুরু-র সঙ্গে দুই শিষ্য যোগাযোগ রেখে চলেছেন বলে অভিযোগ ওঠে। এরপর একই দিনে অনুব্রতর পরই এনামুল, সেহগলের রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হওয়ার ঘটনায় সেই অভিযোগই প্রকট হল বলে দাবি রাজনৈতিক মহলের।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top