News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৩ রাজ্য ক্রিকেটে জয় দিয়ে শুরু এল.টি.ভি-র
Image

অনূর্ধ্ব-১৩ রাজ্য ক্রিকেটে জয় দিয়ে শুরু এল.টি.ভি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ।।আকাশ চাকমা-‌র অলরাউন্ড পারফরম্যান্স। তাতেই দুর্বল প্রতিপক্ষ গন্ডাছড়ার বিরুদ্ধে সহজ জয় পেলো লংতরাইভ্যালি মহকুমা। প্রথমে ব্যাট হাতে ৩৬ রান করার পর বল হাতে ২ উইকেট দখল করে আকাশ। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন বৃষ্টির জন্য দেরীতে খেলা শুরু হওয়ায ওভার কমিয়ে আনা হয় ১৯ শে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে লংতরাইভ্যালি মহকুমা ১২৬ রান করে ৪ উইকেট হারিয়ে। দলের পক্ষে আকাশ চাকমা ২০ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রানে এবং ওপেনার রাজ তামাং ৫০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে সন্দীপ রায় ১৯ রান করে ৩০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে । দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। গন্ডাছড়ার পক্ষে সমীর দেবনাথ (‌৩/‌১৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে মাত্র ৩৭ রানে গুটিয়ে যায় গন্ডাছড়া মহকুমা। দলের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। লংতরাইভ্যালির পক্ষে আকাশ চাকমা (‌২/‌৭)‌, হিতেশ দাস (‌২/‌৮) এবং রাজ মালাকার (‌২/‌১১) সফল বোলার।‌‌‌‌

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top