News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে দুর্গাপুরে রাস্তা অবরোধ কংগ্রেসের
Image

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে দুর্গাপুরে রাস্তা অবরোধ কংগ্রেসের

দুর্গাপুর, ২৫ মার্চ (হি. স.) রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে উত্তাল শিল্পশহর দুর্গাপুর। শনিবার দফায় দফায় বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ করল কংগ্রেসকর্মীরা। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল দুর্গাপুরে।

প্রসঙ্গত, শুক্রবার লোকসভায় রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করা হয়। আর ওই খবর চাউর হতে দেশজুড়ে ক্ষোভে ফেটে কংগ্রেস নেতাকর্মীরা। শনিবার সকালে ১৯ নং জাতীয় সড়কের ওপর দুর্গাপুর কাদারোড এলাকায় অবরোধ করে কংগ্রেস কর্মীরা। সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বসে পড়ে কংগ্রেসকর্মীরা। এবং বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধের জেরে জাতীয় সড়কে আটকে যায় বহু যানবাহন। ব্যাপক যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। নরেন্দ্র মোদী বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে কংগ্রেস কর্মীরা। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ এসে কংগ্রেস কর্মীদের টেনে হিচড়ে অবরোধ ওঠায়।
একইসঙ্গে দুর্গাপুর নগর নিগম মোড়ে পথ অবরোধ করে কংগ্রেস কর্মীরা। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে। এরপরেই রাস্তায় বসে পড়ে পথ অবরোধ শুরু করে। শহরের প্রাণ কেন্দ্রে প্রায় দশ মিনিটের এই অবরোধে আটকে পড়ে বহু যানবাহন। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায় জানান, ” আরএসএস ও বিজেপি এবার রাহুল গান্ধীকে চিনতে পেরেছে। বিজেপির অনৈতিক কাজের বিরুদ্ধে বলার মত একজন দেশে রয়েছে, সেটা রাহুল গান্ধী। তাই কণ্ঠরোধ করার জন্য রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেছে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। তাই তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

Releated Posts

৪ মে-র পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের একে একে চিহ্নিত করে জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী মোদি

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্নীতি ও সাধারণ মানুষের অর্থ লুটের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতাকে ৪…

ByByNews Desk Apr 9, 2026

তৃণমূলের সময় শেষ, ৪ মে-র পর বাংলায় শুরু হবে উন্নয়নের নতুন যুগ: আসানসোলে প্রধানমন্ত্রী মোদি

আসানসোল, ৯ এপ্রিল (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে এসেছে এবং ৪ মে-র পর পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন যুগের…

ByByNews Desk Apr 9, 2026

মমতা বনাম শুভেন্দু: সম্পত্তি ও মামলার সংখ্যায় এগিয়ে বিরোধী দলনেতা

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন হাই-প্রোফাইল লড়াইয়ে মুখোমুখি মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 9, 2026

নন্দীগ্রামের ফল গোটা বাংলায় প্রতিফলিত হবে, বিশেষত ভবানীপুরে: প্রধানমন্ত্রী 

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ২০২১ সালের নির্বাচনী ফলাফল এবার গোটা পশ্চিমবঙ্গে প্রতিফলিত…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top