News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুল দেশের মানুষের হয়ে কথা বলবেন, সত্যের পথে চলবেন, দোষী সাব্যস্ত হওয়ার পর টুইট প্রিয়াঙ্কার
Image

রাহুল দেশের মানুষের হয়ে কথা বলবেন, সত্যের পথে চলবেন, দোষী সাব্যস্ত হওয়ার পর টুইট প্রিয়াঙ্কার

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): ”মোদী পদবী” মানহানি মামলায় রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হওয়ার পর টুইটারে সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ভাইয়ের হয়ে সরব হন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা টুইটারে লেখেন, তাঁর ভাই কখনও ভয় পাননি। এবারও পাবেন না। জীবনে সব সময় সত্য বলে এসেছেন রাহুল। এবারও সত্যের পথেই চলবেন বলে টুইট করেন প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি জানান, রাহুল গান্ধী সব সময় দেশের মানুষের হয়ে কথা বলবেন। তাঁর ভাই সব সময় দেশের মানুষের হয়ে সুর চড়াবেন বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য, মোদী পদবি মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে গুজরাটের সুরাটের একটি জেলা আদালত। রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি এবং মানহানির মামলাতেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। যা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়।

Releated Posts

‘আমি গৃহস্থ নই, তবু সব বুঝি’: নারী শক্তির ক্ষমতায়নে সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরলেন মোদী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেছেন, তিনি নিজে গৃহস্থ না হলেও পারিবারিক জীবনের সব দিক…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোটে হিংসামুক্ত বার্তা দিতে ‘দিল’-এর গানকে হাতিয়ার করল নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসামুক্ত, অবাধ ও সুষ্ঠু ভোটের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল ভারত…

ByByNews Desk Apr 13, 2026

তৃণমূলের বিরুদ্ধে এমসিসি ভঙ্গের অভিযোগ বিজেপির; তদন্তে নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী বালি কেন্দ্রে ধর্মীয় অনুষ্ঠান করে আদর্শ আচরণবিধি (এমসিসি)…

ByByNews Desk Apr 13, 2026

১.৫৩ লক্ষ কোটি টাকার ‘বুস্টার শট’, ভারতীয় রেলে বড়সড় সম্প্রসারণের পথে কেন্দ্র

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে ১০০টি নতুন রেল…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top