News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘আদানিকে গ্রেফতার করুন’, অর্থমন্ত্রী ও ইডি দফতরে দাবিতে সোচ্চার তৃণমূল
Image

‘আদানিকে গ্রেফতার করুন’, অর্থমন্ত্রী ও ইডি দফতরে দাবিতে সোচ্চার তৃণমূল

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে গৌতম আদানির গ্রেফতারের দাবি জানাল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এই দলে ছিলেন লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, আবু তাহের খান, খালিউর রহমান, সুনীল মণ্ডল। সেই সঙ্গে রাজ্যসভার সাংসদদের মধ্যে শান্তনু সেন, আবির বিশ্বাস, মৌসম নূর, সুস্মিতা দেবরাও এই দলে ছিলেন। এছাড়া আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি তোলা হয়েছে।

জানা গিয়েছে, তৃণমূল সাংসদরা আদানি ও মোদীর ছবি ছাপা দুটি টুপিও অর্থমন্ত্রীর দফতরে রেখে এসেছেন এদিনের প্রতিবাদের স্মারক হিসেবে। টুপিতে লেখা রয়েছে ‘অ্যারেস্ট আদানি’। সেই টুপিতে সব তৃণমূল সাংসদ সই করেছেন। এছাড়াও তৃণমূল সাংসদদের অন্য প্রতিনিধি দল ইডি ও সিবিআইয়ের দফতরে গিয়ে আদানি গ্রেফতারের দাবি জানাতে গিয়েছিল। কিন্তু গেটেই আটকে দেওয়া হয় তাঁদের।
উল্লেখ্য, হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানি ইস্যুতে সরব তৃণমূল। এর মধ্যে গত সপ্তাহ থেকেই আদানির গ্রেপ্তারির দাবিতে আরও বেশি সোচ্চার তৃণমূল। তাদের দাবি, দেশের ১.২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতির জন্য আদানি দায়ী। এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকেও উত্তর চেয়েছে তৃণমূল কংগ্রেস।

Releated Posts

‘আমি গৃহস্থ নই, তবু সব বুঝি’: নারী শক্তির ক্ষমতায়নে সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরলেন মোদী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেছেন, তিনি নিজে গৃহস্থ না হলেও পারিবারিক জীবনের সব দিক…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোটে হিংসামুক্ত বার্তা দিতে ‘দিল’-এর গানকে হাতিয়ার করল নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসামুক্ত, অবাধ ও সুষ্ঠু ভোটের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল ভারত…

ByByNews Desk Apr 13, 2026

তৃণমূলের বিরুদ্ধে এমসিসি ভঙ্গের অভিযোগ বিজেপির; তদন্তে নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী বালি কেন্দ্রে ধর্মীয় অনুষ্ঠান করে আদর্শ আচরণবিধি (এমসিসি)…

ByByNews Desk Apr 13, 2026

১.৫৩ লক্ষ কোটি টাকার ‘বুস্টার শট’, ভারতীয় রেলে বড়সড় সম্প্রসারণের পথে কেন্দ্র

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে ১০০টি নতুন রেল…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top