News Flash

Image

হাইলাকান্দিতে ভয়ংকর সড়ক দুর্ঘটনায় হত স্কুল ছাত্রী

হাইলাকান্দি (অসম) ২৩ মার্চ (হি.স.) : হাইলাকান্দিতে ভয়ংকর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক স্কুল ছাত্রী । ঘটনাটি ঘটেছে আজ দুপুর একটা নাগাদ । হত স্কুল ছাত্রীর নাম তাসলিমা বেগম লস্কর । চতুর্থ শ্রেণীর ছাত্রী তসলিমা হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বাওয়ারঘাট প্রথম খন্ডের বাসিন্দা জনৈক আব্দুল খালিকের কন্যা বলে পরিচয় পাওয়া গেছে ।

জানা যায় যে, দুপুরে জাতীয় সড়ক ধরে পায়ে হেঁটে যাওয়ার সময় লালা থেকে হাইলাকান্দি অভিমুখে আসা একটি দ্রুতগামী মারুতি অল্টো গাড়ি সজোরে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে মাঠিতে লুটিয়ে পড়ে তসলিমা । ঘটনার পর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন এলাকা । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লালার সার্কেল অফিসার জিন্টু বড়া ও সদর ডিএসপি সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী । এরপর সার্কেল অফিসার সরকারি তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া এবং ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করার আশ্বাস দিলে শান্ত হয় পরিস্থিতি ।

Releated Posts

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top