ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ।।মোহনপুর মহকুমার ক্ষুদে ক্রিকেটারদের নেতৃত্ব দেবে সূর্য পাল। ডেপুটি হিসাবে থাকবে মনোজ দাস। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। ২৫ মার্চ থেকে শুরু হবে রাজ্য আসর। মোহনপুর মহকুমার গ্রুপ লিগের খেলা হবে আগরতলায়। ২৫ মার্চ উদ্বোধনী দিনে মোহনপুরের প্রতিপক্ষ সদর ‘এ’। ২৬ মার্চ বিশালগড়, ২৮ মার্চ খোয়াই এবং ১ এপ্রিল গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে মোহনপুরের প্রতিপক্ষ তেলিয়ামুড়া। নারায়ন চন্দ্র দেবের তত্বাবধানে চলছে মহকুমার ক্রিকেটারদের অনুশীলন। কোচ আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী। মহকুমা ক্রিকেট সংস্থার পক্ষ থেকে ১৫ সদস্যের দল ঘোষনা করা হয়েছে। ঘোষিত দল: সূর্য পাল (অধিনায়ক), প্রশান্ত শীল, মনোজ দাস (সহ অধিনায়ক), সৌরদীপ দত্ত, মনিষ সরকার, প্রীতিরাজ দেব, অর্ণব রায়, শোভম সিনহা, জয়দীপ দাস, বিশাল সরকার, হিমন দাস, অনি মালাকার, আদিত্য ওরাং, বিবেক দাস এবং প্রীতম সরকার। কোচ: নারায়ন চন্দ্র দেব, ম্যানেজার; রাজীব চৌধুরি।

রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে মোহনপুর দল ঘোষিত, নেতৃত্বে সূর্য পাল
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















