ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ।। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেট শুরু ২৫ মার্চ থেকে। এবছর দক্ষিণ জেলার খেলা হবে অমরপুর মহকুমায়। তাতে ২৫ মার্চ শান্তিরবাজার, ২৬ মার্চ বিলোনিয়া, ২৯ মার্চ সোনামুড়া এবং ১ এপ্রিল সাব্রুমের বিরুদ্ধে খেলবে উদয়পুর মহকুমা। আসরে অংশ নেওয়ার আগে নিজেদের প্রস্তুতি দেখতে আজ প্রীতি ম্যাচ খেলবে গোমতি জেলার ওই মহকুমা। অমরপুর অনূর্ধ্ব-১৩ দলের বিরুদ্ধে। চন্ডিবাড়ি স্কুল মাঠে হবে ম্যাচটি। ওই ম্যাচে খেলার জন্য ১৫ সদস্যের মহকুমার দল ঘোষনা করা হয়েছে। দলকে নেতৃত্ব দেবে প্রতিভাবান অলরাউন্ডার শ্রীমন দেবনাথ। ঘোষিত দল: শ্রীমন দেবনাথ (অধিনায়ক), সুরজিৎ দেবনাথ, রাজদীপ ঘোষ, সাহিন পোদ্দার, সোমদেব শীল, মর্জি হুসেন, শ্রীশান্ত দাস, বীপ্রজিৎ দাস, রাইহান উল্লা, সুবীর বৈদ্য, কৃষান দাস, বীরজিৎ দাস, প্রণজিৎ দেব, শুভজিৎ বর্ধন এবং মনিষ মজুমদার। কোচ: সুবল চৌধুরি, ট্রেণার: সহিদুল হুসেন।
2023-03-20

