News Flash

  • Home
  • দেশ
  • সিবিআই না গিয়ে ‘কালীঘাটের কাকু’, আইনজীবী মারফত পাঠালেন নথি
Image

সিবিআই না গিয়ে ‘কালীঘাটের কাকু’, আইনজীবী মারফত পাঠালেন নথি

কলকাতা, ২০ মার্চ (হি. স.) : সশরীরে সিবিআই হাজিরা এড়ালেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। নথিপত্র-সহ নিজাম প্যালেসে পাঠালেন তাঁর আইনজীবীকে।

তিনি নিজেই বলেছিলেন আমার সাহেব অভিষেক (বন্দ্যোপাধ্যায়)। এবার সেই ‘কালীঘাটের কাকু’ আর সশরীরে গেলেন না সিবিআইয়ের কাছে। তিনি প্রতিনিধি দিয়ে নথি পাঠিয়ে দিলেন।

গোটা বাংলা জানতে চাইছিল কে এই ‘কালীঘাটের কাকু’। গোপাল দলপতি বলেছিলেন এই ‘কাকুর’ কথা। তবে নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত তাপস মণ্ডল প্রথম তার নাম সামনে এনেছিলেন। তিনি বেহালার সুজয় কৃষ্ণ ভদ্র। তিনি সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন তাঁর বসের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই ‘কালীঘাটের কাকুর’ সম্প্রতি সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন। সোমবার ফের সিবিআই অফিসে না যাওয়ার প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিবিআই ডাকেনি। শুধুমাত্র নথি চেয়েছে। তাই প্রতিনিধি গিয়েছেন তা জমা দিতে।

Releated Posts

‘অপারেশন কবচ’: হায়দরাবাদে ৫৬২টি হোটেল-লজে মধ্যরাতের তল্লাশি, অভিযানে প্রায় ৫,০০০ পুলিশকর্মী

হায়দরাবাদ, ৬ জুন (আইএএনএস): অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা এবং সমাজবিরোধী কার্যকলাপ রুখতে বৃহৎ পরিসরে ‘অপারেশন কবচ’ অভিযান চালাল…

ByByNews Desk Jun 6, 2026

খান স্যারের বিরুদ্ধে এফআইআর: ‘কোচিং মাফিয়া’র বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি এনডিএর, শিক্ষাবিদকে নিশানা করার অভিযোগ বিরোধীদের

নয়াদিল্লি, ৬ জুন (আইএএনএস): জনপ্রিয় ইউটিউবার ও শিক্ষাবিদ ফৈজল খান ওরফে ‘খান স্যার’-এর বিরুদ্ধে এফআইআর দায়েরকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 6, 2026

বিশ্বাস ভ্রাতৃদ্বয়ের বিরুদ্ধে এলআইসির জমি দখলের অভিযোগ, পুলিশের দ্বারস্থ বীমা সংস্থা

কলকাতা, ৬ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন…

ByByNews Desk Jun 6, 2026

পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়ন হবে, দাবি শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গে আগামী দিনে প্রায় ১ লক্ষ কোটি টাকার রেল পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হবে…

ByByNews Desk Jun 6, 2026
Scroll to Top