স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন, সিবিআই-এর সমন এড়িয়ে যেতে পারেন তেজস্বী যাদব

পাটনা, ১১ মার্চ (হি.স.): জমির বিনিময়ে চাকরি মামলায় বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবকে ফের সমন পাঠিয়েছে সিবিআই। এই নিয়ে দ্বিতীয়বার এই মামলায় তেজস্বী যাদবকে সমন পাঠালো সিবিআই। শনিবার তেজস্বীকে নতুন করে সমন পাঠিয়েছে সিবিআই। তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, সম্ভবত তিনি সিবিআই-এর হাজিরা এড়িয়ে যেতে পারেন।সূত্রের খবর, স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে সিবিআই-এর দফতরে হাজিরা দিচ্ছেন না তেজস্বী যাদব। ইডির অভিযানের পর, তিনি শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি গর্ভবতী এবং ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে তিনি বি পি সমস্যার কারণে অজ্ঞানও হয়ে যান।

সিবিআই সূত্রের খবর, জমির বিনিময়ে চাকরি মামলায় বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবকে শনিবার সমন পাঠানো হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে সমন পাঠানো হয়েছে। প্রথম সমন পাঠানো হয়েছিল গত ৪ ফেব্রুয়ারি। এই সমনের বিষয়ে আরজেডি-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।