নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.) : দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে । বুধবার হোলির শুভেচ্ছা জানাতে গিয়ে খড়গে বলেন, হোলি হল একতার চেতনার উদযাপন।
এদিন খড়গে টুইট করেছেন, হোলি একতার মনোভাব উদযাপন করে এবং আমাদেরকে রঙের বৈচিত্র্য উপভোগ করতে অনুপ্রাণিত করে। এটি মানুষকে একত্রিত করা এবং তাদের বন্ধনকে শক্তিশালী করার একটি উৎসব।
প্রসঙ্গত, মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে খড়গে বলেন, রঙের উৎসব হোলিতে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। তিনি আরও বলেন, হোলির বিভিন্ন রঙ আমাদের জীবনের বৈচিত্র্যকে সম্মান করতে শেখায়। এই উৎসবের মধ্য দিয়ে আমরা উৎসবের মতো সমাজে ঐক্যের চেতনা উদযাপন করি। এটি মানুষের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে এবং তাদের একত্রিত করার একটি উৎসব।

