দিনের শুরুতে গান্ধীজিকে শ্রদ্ধার্ঘ্য, দেশের স্বার্থে দিনব্যাপী ধ্যানে অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): দিনের শুরুতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছিলেন, আর দিনের বাকিটা সময় দেশের স্বার্থে দিনব্যাপী ধ্যান করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার সকালে রাজঘাটে গিয়ে বাপুকে শ্রদ্ধা নিবেদন করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এরপর ধ্যানে মগ্ন হন তিনি, রঙের উৎসব হোলি উদযাপন করেননি কেজরিওয়াল।

সত্যেন্দ্র জৈন এবং মণীশ সিসোদিয়ার গ্রেফতারির প্রেক্ষিতে এবার হোলি উদযাপন করেননি কেজরিওয়াল। পরিবর্তে তিনি ধ্যানে বসেন। দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেজরিওয়াল সারাদিন প্রার্থনা ও ধ্যান করেন। দেশের স্বার্থে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি ধ্যান করবেন কেজরিওয়াল। কেজরিওয়াল এদিন জানান, যারা স্কুল-হাসপাতাল তৈরি করেছে তাঁদের কারাগারে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী! যারা বিপুল অর্থ লুট করেছে তাঁদের আলিঙ্গন করছেন মোদীজি। দেশের অবস্থা উদ্বেগজনক।