নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ একজন বিজেপি কর্মী হিসাবে বিজেপি-র এই জয়ে আনন্দিত প্রাক্তন বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক৷ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হবেন ডাঃ মানিক সাহা৷ এটা কেবল সময়ের অপেক্ষা৷ রবিবার সাংবাদিক সম্মেলন করে জানান প্রাক্তন বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক৷ বিজেপি সরকার আসার পর রাজ্যে কোন রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেনি৷ কোন মানুষকে বঞ্চিত রাখা হয়নি৷ মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব কুমার দেবের পর ডাঃ মানিক সাহা রাজ্যের মানুষের জন্য ভাল কাজ করে গেছেন৷ উন্নয়নের জন্য কাজ করেছেন৷ বিলোনিয়া বিধানসভা এলাকায় বহু কাজ হয়েছে৷ রবিবার সাংবাদিক সম্মেলন করে জানান প্রাক্তন বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক৷ এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সমালোচনা করায় কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচীকে যেভাবে পুলিশ গ্রেপ্তার ও হেনস্থা করেছে তার তীব্র নিন্দা জানান বরিষ্ঠ আইনজীবী অরুন চন্দ্র ভৌমিক৷ নবান্নকে নিজের দলীয় কার্যালয়ে পরিণত করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ এটা করা ঠিক নয় বলে জানান তিনি৷
2023-03-05

