বিশাল, তুষারের দুর্দান্ত বোলিংয়ে সংহতিকে হারিয়ে জেসিসি-র জবাব

সংহতি:-‌১০১/১০(২৯.৪)

জে সি সি:-‌১০২/‌৫(২১.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।।প্রথম লিগে পরাজয়ের সুমধুর বদলা নিলো জে সি সি। অনেকটা সহজেই পরাজিত করলো সংহতি ক্লাবকে। এম বি বি স্টেডিয়ামে জে সি সি-‌র স্পিনার তুষার সাহার ভেলকি এবং বিশাল গৌর ঠাকুরের সাড়াশি আক্রমণে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় সংহতির যাবতীয় প্রতিরোধ। ম্যাচে জে সি সি জয়লাভ করে ৫ উইকেটে। প্রথম লিগে সংহতি ১  উইকেটে পরাজিত করেছিলো জে সি সি-‌কে। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সংহতি ক্লাব বিশাল এবং তুষারের দুরন্ত বোলিংয়ে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় দলের হয়ে ৪ নম্বরে ব্যাট করতে নেমে স্বরব সাহানি যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্করো সম্ভবত ৭০ রানের গন্ডি পার হতো না। স্বরব ৪১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। এছাড়া দলের পক্ষে ওপেনার অর্কপ্রভ সিনহা ১০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দলের আর কনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান।  জে সি সি-‌র পক্ষে তুষার সাহা (‌৪/‌১৭) এবং বিশাল গৌর ঠাকুর (‌৪/‌৪৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে জে সি সি ২১.‌১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের জয়কের সহজ করে দেন অনিরুদ্ধ সাহা এবং রিমন সাহা জুটি। তৃতীয় উইকেটে ওই জুটি ৪০ রান যোগ করেন।অনিরুদ্ধে ৫৯ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৩৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ইরমন ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। সংহতির পক্ষে শিখর মেহেতা (‌২/‌৩১) সফল বোলার।‌‌‌