বিজেপির করিমগঞ্জ জেলা ভিত্তিক বুথ সশক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত

করিমগঞ্জ (অসম), ৫ মার্চ (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র করিমগঞ্জ জেলা ভিত্তিক বুথ সশক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিজেপির করিমগঞ্জ জেলা সদর কার্যালয়ে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে জেলার বুথ সশক্তিকরণ জেলা ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা ভিত্তিক বুথ সশক্তিকরণ কর্মশালায় এক কমিটি গঠন করা হয়েছে। বুথ সশক্তিকরণের জেলা আহ্বায়ক করা হয়েছে দিলীপ দাসকে। এছাড়া সদস্য হয়েছেন অমিত পাল, ঝুমা দাস ও শুভ্রপ্রকাশ দে।

কর্মশালায় প্রত্যেক মণ্ডলের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। অনুরূপভাবে আগামী ১০ মার্চ থেকে প্রত্যেক মণ্ডলেও সশক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ থেকে ২৫ মার্চের মধ্যে প্রত্যেক শক্তিকেন্দ্রের প্রভারী প্রত্যেক বুথে গিয়ে বুথের কাজ পর্যবেক্ষণ করবেন বলে কর্মশালায় জানানো হয়েছে।
সশক্তিকরণ কর্মশালায় বক্তব্য পেশ করেছেন শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী। বিভিন্ন দিক নিয়ে তিনি বক্তব্য পেশ করেছেন। এছাড়া বক্তব্য পেশ করেছেন দলের প্রদেশ কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য অমরেশ রায়, করিমগঞ্জ ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান দেবব্রত সাহা, করিমগঞ্জের পুরপতি রবীন্দ্র দেব, বদরপুর পুরসভার চেয়ারপারসন রুবি নাগ, দিলীপ দাস, নির্মল বণিক, অমিত পাল প্রমুখ।