News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্দিষ্ট সময় থেকে ৩০ মিনিট পিছিয়ে গেল উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম ম্যাচ
Image

নির্দিষ্ট সময় থেকে ৩০ মিনিট পিছিয়ে গেল উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম ম্যাচ

মুম্বই, ৪ মার্চ (হি.স.) : উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ শুরু হবে না নির্ধারিত সময়ে। সন্ধে ৭টা ৩০ মিনিটের পরিবর্তে খেলা শুরু হবে রাত ৮টা থেকে। প্রতিযোগিতা শুরুর দিন দুপুরে সময় পরিবর্তনের কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড।

মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টসের ম্যাচ পিছিয়ে গেল ৩০ মিনিট। সন্ধে ৭টার পরিবর্তে টস হবে ৭টা ৩০ মিনিটে। খেলা শুরু হবে রাত ৮টা থেকে। প্রথম ম্যাচের আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধে ৬টা ২৫ মিনিট থেকে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি, কৃতি শ্যাননরা মঞ্চ মাতাবেন। গান গাইবেন ‘ব্রাউন মুন্ডে’ খ্যাত ইন্ডো-কানাডিয়ান পপ-গায়ক এপি ধিঁলো। উপস্থিত থাকার কথা হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা-সহ ভারতের প্রথম সারির সব মহিলা ক্রিকেটারেরই। থাকবেন প্রাক্তন মহিলা ক্রিকেটাররাও। নতুন এই প্রতিযোগিতাকে শুরু থেকেই জনপ্রিয় করতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এই অনুষ্ঠানের জন্যই পিছোতে হচ্ছে প্রতিযোগিতার প্রথম ম্যাচের সময়। অনুষ্ঠান শেষ হওয়ার পর মাঠ থেকে মঞ্চ এবং অন্যান্য জিনিস সরিয়ে নেওয়ার জন্য কিছু সময় প্রয়োজন। সে জন্য টস এবং খেলা শুরুর সময় ৩০ মিনিট করে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top