ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ ।। বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলে এবছর যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের ভাল ফলের জন্যে স্কুলের মিলনায়তনে অনুপ্রেরণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ। এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক রূপেন রায়, সোনামুড়া ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দাস, শিক্ষা দপ্তরের ইংরেজি শিক্ষক মৃনাল কান্তি ঘোষ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষন দেন বিদ্যালয় প্রধান তথা ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা শান্তনু সূত্রধর। উপস্থিত সবাই চূড়ান্ত পরীক্ষার প্রাকপ্রস্তুতি সম্পর্কে বিশদ আলোচনা করেন। সবাই যাতে সফল হয় তারই অনুপ্রেরণা দেন। পরীক্ষার্থীদের প্রত্যেককেই পড়াশুনার সামগ্রী তুলে দেয়া হয় স্কুলের তরফ থেকে। ছাত্র ছাত্রীরা সকলেই আপ্লুত ও কৃতজ্ঞতা স্বীকার করে বিদ্যালয় কতৃপক্ষকে ধন্যবাদ জানায়। সব শেষে অনুষ্ঠানের সভাপতি তথা সহকারী প্রধান শিক্ষিকা এবং সহ-অধিকর্তা শান্তনু সূত্রধর প্রমূখ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ত্রিপুরা স্পোর্টস স্কুলে অনুপ্রেরণামূলক কর্মশালা
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















