News Flash

  • Home
  • বিদেশ
  • ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিন
Image

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিন

বেজিং, ৩০ জানুয়ারি (হি.স.) : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিন । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১ । সোমবার সকাল ৭টা ৪৯ মিনিটে জিনজিয়াং অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এদিকে আঘাতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চিনের রাষ্ট্রীয় জিনহুয়ার ভিডিওতে ভূমিকম্পের চিত্রে দেখা গেছে, মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। তবে ভূমিকম্পের কারণে স্থানীয় পাওয়ার গ্রিড, তেল ও গ্যাস উৎপাদন বা পেট্রোকেমিক্যাল শিল্পে কোনও বাধার খবর পাওয়া যায়নি ।

চিনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার প্রাথমিক মাত্রায় ভূমিকম্পটি ৬.১ রেজিস্টার করেছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এটি ৫.৭ বলে উল্লেখ করেছে। প্রসঙ্গত, পাহাড় ও মরুভূমির অঞ্চল জিনজিয়াং। এটি চিনের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটি। যদিও বেশিরভাগ ভূমিকম্প প্রধান শহরগুলোর বাইরে খুব কম জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে।

Releated Posts

ভারত-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ৬ এপ্রিল(আইএএনএস): নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব সোমবার নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল-এর সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Apr 6, 2026

বাংলাদেশ-নেপাল অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিনোদ চৌধুরী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ভারতের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Apr 5, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন পথে, নিরাপত্তা-যোগাযোগ-গোয়েন্দা সহযোগিতায় জোর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, যেখানে নিরাপত্তা,…

ByByNews Desk Apr 4, 2026

বালুচিস্তানে আরও এক ছাত্রের মৃতদেহ উদ্ধার, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মানবাধিকার সংগঠনের

কোয়েটা, ৪ এপ্রিল(আইএএনএস): পাকিস্তানের বালুচিস্তানে আরও এক বালুচ ছাত্রকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠল একটি মানবাধিকার…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top