নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ নির্বাচনের প্রাক মুহূর্তে নাকা চেকিং করতে গিয়ে উদ্ধার হল ব্রাউন সুগার৷ ঘটনা শনিবার তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এলাকায়৷
বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে প্রশাসনিকভাবে বিভিন্ন সড়কে নির্বাচন কমিশন এবং পুলিশ যৌথ ভাবে যানবাহন গুলিতে বিশেষ চেকিং জারি রেখেছে৷ এরই অঙ্গ হিসেবে শনিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের হাওয়ায় বাড়িতে বিশেষ নাকা চেকিং-এ বসে নির্বাচন কমিশন এবং পুলিশের যৌথ টিম৷ তেলিয়ামুড়া থেকে আগরতলার দিকে যাবার পথে অটো গাড়িটি আটক করা হয়৷ পরে অটোটিতে চেকিং করতে গিয়ে বাজেয়াপ্ত হয় ব্রাউন সুগার৷ গাড়ি চালকের নাম সুদীপ মালাকার৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায়৷ পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে৷ উদ্ধারকৃত ব্রাউন সুগারের পরিমাণ জানা না গেলেও এর বাজার মূল্য কয়েক হাজার টাকা হবে বলে পুলিশ সূত্রে খবর৷
2023-01-28

