News Flash

  • Home
  • খেলা
  • সি.কে নাইডু ট্রফি : ত্রিপুরার বিজয় রথ থামালো বাংলা
Image

সি.কে নাইডু ট্রফি : ত্রিপুরার বিজয় রথ থামালো বাংলা

ত্রিপুরা- ২০৫ &‌ ২৭৬

বাংলা-‌ ২৯৫ &‌ ১৮৯/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। মরশুমের প্রথম পরাজয় ত্রিপুরার। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার দরুণ। আর ওই পরাজয় শীর্ষ স্থান থেকে নীচে নামিয়ে আনলো রাজ্যদলকে। ত্রিপুরা পরাজিত হয়   উইকেটে বাংলার কাছে। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। পশ্চিম বাংলার সল্ট লেইক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বুধবার শেষ দিনে বাংলার জয়ের জন্য দরকার ছিলো ১৬৩ রানের। প্রথম ইনিংসের নায়ক কাজি জুনেদ সাইফির ব্যাট দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠে। আর আতেই স্বাগতিক বাংলার জয় সহজ হয়ে যায়। তৃতীয় দিনের ২ উইকেটে ২৪ রান নিয়ে খেলতে নেমে এদিন আরও ৪৪ রান যোগ করার পর দলনায়ক কৌশিক মাইতিকে তুলে নেন ত্রিপুরার অধিনায়ক বিক্রম দেবনাথ। তৃতীয় দিনে চোট পাওয়া ক্রিকেটার রণজোৎ সিং খারিয়া (‌২০) উইকেট সেট হওয়ার আগেই বিক্রমের দ্বিতীয় শিকার হয়েছেন।এরপর পঞ্চম উইকেটে কাজি-‌র সঙ্গে রুখে দাঁড়ান অভিজিৎ ভগৎ। শেষ পর্যন্ত মধ্যান্নভোজের পরই বাংলা জয় পেয়ে যায়। বাংলা ‌‌‌৪৯.‌১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। পঞ্চম উইকেটে কাজি এবং অভিজিৎ ৯১ বল খেলে ৮৫ রান যোগ করে অপরাজিত থেকে যান। কাজি ১৬০ বল খেলে ১৬ টি বাউন্ডারির সাহায্যে ১০৯ রানে এবং অভিজিৎ ৩৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায।এ ১৭ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে বিক্রম দেবনাথ (‌২/‌৫২) সফল বোলার। প্রসঙ্গত:‌ ত্রিপুরার প্রথম ইনিংসে ২০৫ রানের জবাবে বাংলা ২৯৫ রান করেছিলো। ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ত্রিপুরা ২৭৬ রান করেছিলো। ২৯ জানুয়ারি থেকে ত্রিপুরা পঞ্চম ম্যাচ খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে।‌

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top