কাছাড়ের কালাইনে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, আটক দুই

কালাইন (অসম), ২৪ জানুয়ারি (হি.স.) : বরাক উপত্যকায় ফের সক্রিয় হয়ে উঠেছে বার্মিজ সুপারির পাচারবাণিজ্য। অবৈধ পাচারবাণিজ্যে দিন দিন নিত্যনতুন পন্থা অবলম্বন করছে অসাধু ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার ফের বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করতে সাফল্য হয়েছে কাছাড় জেলার কালাইন থানার পুলিশ।

গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকালে ৬ নম্বর জাতীয় সড়কে অভিযানে নামেন কালাইন থানার ওসি বিপুল বিশ্বাস। এক সময় এএস ১১ জো ৬৩৯৮ নম্বরের একটি আল্টো গাড়ি আসলে তার গতিরোধ করা হয়। গাড়িতে তালাশি চালিয়ে দেড় কুইন্টাল বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি বার্মিজ সুপারি পাচারের অভিযোগে পুলিশ আটক করেছে চালক সহ গাড়ির অপর এক যাত্রীকে। বার্মিজ সুপারিকাণ্ডে এক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।