News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বদরপুর জংশনে বিএসএফ-জিআরপির যৌথ অভিযানে বাজেয়াপ্ত ৫০ লক্ষ টাকার হেরোইন, আটক দুই
Image

বদরপুর জংশনে বিএসএফ-জিআরপির যৌথ অভিযানে বাজেয়াপ্ত ৫০ লক্ষ টাকার হেরোইন, আটক দুই

বদরপুর (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : বিএসএফ এবং জিআরপি–র যৌথ অভিযানে বদরপুর রেলওয়ে জংশনে উদ্ধার হয়েছে প্ৰায় ৫০ লক্ষ টাকার মাদক সামগ্রী হেরোইন। আজ শনিবার সকালে ১২৫০৪ নম্বর আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেসে অভিযান চালিয়ে দুই যাত্রীর হেফাজত থেকে উদ্ধার করা হয় সন্দেহযুক্ত হেরোইন।

জানা গেছ, গোপন সূত্রে আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস করে ভিন রাজ্যে ড্রাগস পাচার হবে, এ ধরনের খবর আসলে আজ সকাল থেকে রেলস্টেশনে ওৎ পেতে থাকেন নামে কাছাড় মিজোরাম ফ্রন্টিয়ারের শিলচর সেক্টরের অধীনস্থ বিএসএফ-এর ১ নম্বর ব্যাটালিয়ন এবং সংশ্লিষ্ট গোয়েন্দারা। সকাল দশটায় হামসফর এক্সপ্রেস আগরতলা থেকে বদরপুর স্টেশনে প্রবেশ করলে রেল পুলিশের সহায়তা নিয়ে তল্লাশি অভিযানে নামেন বিএসএফ-এর জওয়ানরা।অভিযানে বদরপুরের মালুয়াকান্দি এলাকার মিজানুর রহমান (২৫) এবং হাইলাকান্দি জেলার ঘাড়মুড়া এলাকার দীপক দাসের (২৮) ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৯ (নয়)-টি সাবান কেসে ভরতি ১১৫ গ্রাম সন্দেহযুক্ত হেরোইন।

রেল পুলিশের জনৈক আধিকারিক জানান, বাজেয়াপ্তকৃত মাদক সামগ্রীগুলির বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা হবে। মাদক পাচারের অভিযোগে মিজানুর রহমান এবং দীপক দাস নামের দুই যুবককে আটক করা হয়েছে। তাদের মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করে যাচাই করছেন তাঁরা। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এয়ার ইন্ডিয়ার টোকিও-দিল্লি ফ্লাইটে এক তরুণী যাত্রীর প্রাণ বাঁচালেন মণিপুরের এক চিকিৎসক

ইম্ফল, ৩ এপ্রিল (আইএএনএস): মণিপুরের সেনাপতি জেলার এক চিকিৎসক টোকিও থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে সৃষ্ট…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

অসমে জোরদার বিজেপির প্রচার, আজ মাঠে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাজ্যজুড়ে প্রচারে নামছেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

সিইও দফতরের সামনে দাঙ্গাবাজি বরদাস্ত নয়: নির্বাচন কমিশনের কড়া বার্তা

কলকাতা, ১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে দাঙ্গাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top