News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রার্থী বাছাইয়ের জন্য বিজেপির প্রতিটি মন্ডলে ভোটা দিলেন নেতৃত্বরা
Image

প্রার্থী বাছাইয়ের জন্য বিজেপির প্রতিটি মন্ডলে ভোটা দিলেন নেতৃত্বরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ বিজেপি প্রার্থী বাছাইয়ের জন্য ভোট হল প্রতিটি বিধানসভা কেন্দ্রে৷ বিধানসভা ভিত্তিক সংগঠনের পদাধিকারীদের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিরা এই ভোটদানে অংশগ্রহণ  করছেন৷ তার থেকেই চূড়ান্ত হবে বিজেপি প্রার্থীর নাম৷ প্রত্যেককেই নিজের পছন্দের তিনজন প্রার্থীর নাম ঠিক করে তা লিখে ভোট বাক্সে ফেলেন৷ শনিবার অনুরূপ ভাবে প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ভোট গ্রহণ৷ বিজেপি-র মুখপাত্র মনিকা দাস দত্ত জানান ভারতীয় জনতা পার্টি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল৷ এই দলে গণতন্ত্রকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়৷ এই গণতন্ত্রকে অক্ষুন্ন রেখেই সংগঠন তার কার্যকর্তাদের মতামত নিয়ে কাজ করে৷ পরবর্তীতে প্রতিটি বিধানসভা কেন্দ্রের এই ভোটের ফলাফল যাবে বিজেপি-র উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সম্বিত পাত্রার কাছে৷ এরপর জনপ্রিয়তার নিরিখে কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত প্রার্থী বাছাইয়ে সিলমোহর দেবে৷

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top