News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনের পূর্বে এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ সম্ভব নয়, শিক্ষামন্ত্রী জানালেন চাকুরী প্রত্যাশীদের

নির্বাচনের পূর্বে এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ সম্ভব নয়, শিক্ষামন্ত্রী জানালেন চাকুরী প্রত্যাশীদের

আগরতলা, ১৭ জানুয়ারি (হি.স) : আখেরে নিরাশাই হাতে পেলেন এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আপাতত তাঁদের ভাগ্যে চাকুরী জুটছে না। কারণ, ত্রিপুরায বিধানসভা নির্বাচনের পূর্বে এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ সম্ভব নয়, আজ তাঁদের সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন চাকুরী প্রত্যাশীরা।

প্রসঙ্গত, চাকুরীর দাবিতে আবারও শিক্ষা মন্ত্রীর দরজায় কড়া নেড়েছিলেন এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। অবশ্য, কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ অন্যন্য মন্ত্রীর দরজায় দরজায় ঘুরছেন তাঁরা। অথচ, তাঁদের দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এসটিজিটি উত্তীর্ণ বেকারদের। তাই তাঁরা আবারও মঙ্গলবার একত্রে নিয়োগের দাবিতে শিক্ষা মন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁদের প্রতিনিধি দলের সাথে শিক্ষামন্ত্রী কথা বলেছেন।এসটিজিটি উত্তীর্ণ বেকারদের কথায়, শিক্ষা মন্ত্রী তাঁদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিবার্চনের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে না। নির্বাচনের পর ২৩০টি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top