News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়িতে গুয়াহাটি থেকে আসা কংগ্রেসের কুড়িটি প্রচার গাড়িতে ব্যাপক ভাঙচুর
Image

চুরাইবাড়িতে গুয়াহাটি থেকে আসা কংগ্রেসের কুড়িটি প্রচার গাড়িতে ব্যাপক ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷  গুয়াহাটিতে থেকে ত্রিপুরায় কংগ্রেসের নির্বাচনে প্রচারের জন্য নিয়ে আসা কুড়িটি গাড়ি চুরাইবাড়িতে ভাঙচুর করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস দল৷ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারের জন্য কুড়িটি গাড়ি পাঠানো হয়েছিল৷
গুয়াহাটি থেকে গাড়িগুলা চুরাইবাড়ী পুলিশ স্টেশনের সামনে  আসতেই দুষৃকতিরা অতর্কিত হামলা চালায়৷ সেই গাড়িগুলি ভেঙ্গে গুড়িয়ে দেয়৷ পাশাপাশি ইট পাটকেল ছুড়তে থাকে দুষৃকতিরা৷  শেষ পর্যন্ত গাড়ি গুলি  আসামের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়৷ ঘটনার খবর পেয়ে কৈলাসহর থেকে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বিরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামান এবং ধর্মনগরের কংগ্রেস কর্মীরা একত্রিত হয়ে চুরাইবাড়ি পুলিশ স্টেশনে যান৷ উনারা গিয়ে জানতে পারেন যে সেই গাড়িগুলা আসাম রাজ্যের চানক্ষিরা বাজারে রয়েছে৷ সেখানে উনারা ছুটে যান গিয়ে গাড়িগুলোকে মেরামত করে প্রদেশ কংগ্রেস সভাপতি কনভয়ের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসেন গতকাল রাতে৷ পাশাপাশি উনারা চুড়াইবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিলও সংগঠিত করেন৷ এই হামলার পিছনে বিজেপির হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেন কংগ্রেস দলের নেতৃত্বরা৷ উক্ত বিষয় নিয়ে আজ দুপুর নাগাদ কৈলাসহরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামান৷ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস দল৷

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top