News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলা ভিত্তিক সড়ক সুরক্ষা দিবস উদযাপন
Image

ঊনকোটি জেলা ভিত্তিক সড়ক সুরক্ষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ সড়ক সুরক্ষা দিবস উপলক্ষে উনকোটি জেলা ভিত্তিক  সচেতনতামূলক কর্মসূচি পালিত হয় বৃহস্পতিবার৷ সড়ক সুরক্ষা দিবস উপলক্ষে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় এর সামনে থেকে বৃহস্পতিবার এক রেলি অনুষ্ঠিত হয়৷ এনএসএস, সিভিল ডিফেন্স, মোটর শ্রমিক সহ  অন্যান্যরা এই রেলিতে অংশগ্রহণ করে৷ রেলি করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এসে ঊনকোটি কলাক্ষেত্রে মূল অনুষ্ঠানে শামিল হয়৷ আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিবহন আধিকারিক তরুণ বিকাশ তালুকদার, এডিএম সত্যব্রত নাথ,  এসডিএম  প্রদীপ সরকার, ডিএসপি ট্রাফিক প্রসেনজিৎ নট্ট, কৈলাশহর ই-রিক্সা সভাপতি দিলীপ চক্রবর্তী প্রমুখ৷  প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে  অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়৷ ১১ই জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রতিবছরের ন্যায় এবারও সড়ক সুরক্ষা উদযাপন করা হবে৷ গত বৎসর ঊনকোটি জেলাতে পথ দুর্ঘটনায় মোট ১৪ দিনের মৃত্যু হয়েছে এবং  ৩২ জন মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিবহন আধিকারিক৷

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top