News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটোর ধাক্কায় আহত দুই, আঘাত পেয়েছেন অটো চালকও
Image

অটোর ধাক্কায় আহত দুই, আঘাত পেয়েছেন অটো চালকও

আগরতলা, ১২ জানুয়ারি(হি. স.) : কীর্তন থেকে বাড়ি ফেরার পথে অটোর ধাক্কায় গুরতর আহত হয়েছেন দুই জন। ওই অটোর চালকও গুরুতর আঘাত পেয়েছেন। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আইজিএম হাসপাতালে স্থানান্তর করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার গভীর রাতে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে বিশালগড় রাস্তার মাথা বন্ধন ব্যাংকের সামনে একটি অটো রাস্তায় দাঁড়িয়ে থাক তিনজনকে ধাক্কা মারে। তাতে দুলাল দাস, কেশব দাস এবং অটো চালক গৌর দেবর্বমা গুরুতর আহত হয়েছেন। ওই দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থেকে দমকল বাহিনী ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁদের আইজিএম হাসপাতালে স্থানান্তর করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটো চালক গৌর দেবর্বমা মদ্যপ অবস্থায় ছিলেন। আহতদের পরিবারের সদ্যসরা অটো চালককে হাসপাতালের ভিতরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। 

Releated Posts

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা

আগরতলা, ২৯ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল…

ByByReshmi Debnath Jul 29, 2026

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top