News Flash

Image

আগুনে পুড়ল চাকমাঘাট বাজারের সাতটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ ভয়াবহ অগ্ণিকাণ্ডে ভস্মিভূত হয়ে গেল ৭টি দোকান৷ ঘটনা বৃহস্পতিবার তেলিয়ামুড়ার চাকমাঘাট বাজার সংলগ্ণ এলাকায়৷  ভয়াবহ অগ্ণিকাণ্ডে ভস্মিভূত হয়ে গেল ৭ টি দোকান৷ তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মী ও সি.আর.পি.এফ ৭১ নং বাহিনীর সি কোম্পানির জওয়ানরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে৷ ঘটনার বিবরণে জানা যায়  চাকমাঘাট এলাকার ব্যবসায়ি বিশাল রঞ্জন সরকার তার দোকানে অবৈধ ভাবে পেট্রোল মজুত করে বিক্রয় করে৷ এইদিন অবৈধ ভাবে মজুত করে রাখা পেট্রোল থেকে অগ্ণিসংযোগ ঘটে৷ আগুনের লেলিহান শিখা দেখার পর বাজারের ব্যবসায়ীরা দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়৷ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা৷ ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিভানোর কাজে ঝাপিয়ে পরে দমকল বাহিনীর কর্মীরা৷ দমকল বাহিনীর কর্মীদের সাথে সি.আর.পি.এফ ৭১ নং বাহিনীর সি কোম্পানির জওয়ানরাও আগুন নিভানোর কাজে ঝাপিয়ে পরে৷ দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে৷ তবে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ৭টি দোকান৷ সব মিলিয়ে ৭ টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা৷

Releated Posts

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা

আগরতলা, ২৯ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল…

ByByReshmi Debnath Jul 29, 2026

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top