News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছয় লক্ষ টাকার নেশা সামগ্রী সহ গ্রেপ্তার এক যুবক
Image

ছয় লক্ষ টাকার নেশা সামগ্রী সহ গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ রাজধানীর মহারাজগঞ্জ বাজারের মৎস্য বাজারের একটি দোকানের তালা ভেঙে তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণ মজুদ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
বুধবার গভীর রাতে পুলিশ পেট্রোলিংয়ের সময় মহারাজগঞ্জ  মৎস্য বাজারের সামনে সন্দেহমূলক একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ এর পর সন্দেহ হওয়ায় পেছনের দোকানের মালিককে ফোন করে পুলিশ৷ কিন্তু ফোন রিসিভ না করায় পুলিশ তালা ভেঙ্গে ভেতরে গিয়ে বেআইনি কফ সিরাপ উদ্ধার করে৷ এই ঘটনায় আটক করা হয় অজিত দাস নামে পূর্ব প্রতাপগড় এলাকার এক ব্যক্তিকে৷ বৃহস্পতিবার সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানিয়েছে, বুধবার রাতে পুলিশ পেট্রোলিং দেওয়ার সময় মহারাজগঞ্জ বাজারের মৎস্য বাজার এলাকায় এক ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় দেখতে পেয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে৷ তার কথাবার্তায় অসংলগ্ণতা পরিলক্ষিত হওয়ায় পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়৷ সন্দেহ অনুযায়ী পুলিশ পার্শবর্তী এক দোকানের মালিককে ফোন করে৷ কিন্তু ওই দোকানের মালিক ফোন রিসিভ করছিল না৷ সে কারণে মহারাজগঞ্জ পুলিশ ফাঁড়ির অপু দাসকে তার বাড়িতে পাঠানো হয়৷ কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত পুলিশ দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ৬৮৪ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়৷ উদ্ধার করা নেশা জাতীয় কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক৷ এ ব্যাপারে আগরতলা পূর্ব থানায় এনডিপিএস ধারায় একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ সন্দেহভাজন অপু দাসকে গ্রেফতার করেছে৷

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top