News Flash

Image

২০২২ সালের জাতীয় সাহসিকতা পুরস্কার পাচ্ছে মণিপুরের দুই শিশুছাত্র

ইমফল, ১২ জানুয়ারি (হি.স.) : ভারতীয় শিশু কল্যাণ পরিষদ (ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার) সংক্ষেপে আইসিসিডব্লিউ প্রচলিত ২০২২ সালের জাতীয় সাহসিকতা পুরস্কার পাচ্ছে মণিপুরের দুই শিশুছাত্র প্রদীপ খইরম এবং সাইখম রাজ সিংহ। পুরস্কারটি চলতি বছরের জানুয়ারির চতুর্থ সপ্তাহে (সম্ভবত ২৬ জানুয়ারি) নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে প্রদান করা হবে।

পুরস্কার-প্রাপক দুই শিশুছাত্র প্রদীপ খইরম এবং সাইখম রাজ সিংহ রাজ্যের ইমফল পশ্চিম জেলার উরিপোক আহান্থেম লেইকাই এলাকার বাসিন্দা। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি বেলা ২:১৫ মিনিট নাগাদ সাইখম বিজেন সিংহ এবং সাইখম (ওংবি) অপূর্ণা ওরফে বেমবেম দেবীর নয় বছরের ছেলে সাইখম টমথিন সিংহ ইমফল পশ্চিমের উরিপোক আহান্থেম লেইকাইয়ে অবস্থিত একটি ছোট পুকুরে পড়ে গিয়েছিল।
সাইখোম টমথিন তার ভাই ৮ বছরের সাইখম রাজ সিংহ, খইরম সিতলজিৎ সিংহ এবং খো (ও) প্রেমিলা দেবীর ছেলের নয় বছরের ছেলে খইরম প্রদীপ সিংহের সঙ্গে খেলছিল প্রদীপ খইরমও। সেদিন সকালে পুকুর পরিষ্কার করে পাশের নাম্বুল নদী থেকে পাম্প করে জল এনে ভরতি করা হয়। জল দেখে খেলায় মত্ত শিশুরা খুশিতে পুকুরের চারপাশে ছুটোছুটি করেতে থাকে।

এক সময় পুকুর থেকে শুকনো পাতা তুলতে গিয়ে ৩ ফুট ৩ ইঞ্চি উচ্চতার হাইড্রোসেফালাসে আক্রান্ত সাইখম টমথিন সিংহ হঠাৎ পুকুরে পড়ে প্রায় ডুবে যাচ্ছিল। তা দেখে তার ভাই সাইখম রাজ এবং বন্ধু প্রদীপ সাহায্যের জন্য চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে। কিন্তু পরিবারের সকল সদস্য প্রতিবেশী এক বাড়িতে বাগদান অনুষ্ঠানে ব্যস্ত থাকায় কেউ তাদের হট্টগোল শুনতে পাননি।
এদিকে শিশু সাইখম টমথিন জলে ডুবে যাচ্ছে দেখে বন্ধু প্রদীপ খইরম এবং ভাই সাইখম রাজ সিংহ পুকুরে ঝাঁপ দিয়ে তাকে জল থেকে টেনে তুলতে আপ্রাণ চেষ্টা করে পাড়ে নিয়ে আসে। তারা সাহায্যের জন্য জোরে চিৎকার করতে শুরু করলে ভাগ্যক্রমে সেই আওয়াজ শুনতে পায় কাছাকাছি ক্যারাম খেলায় ব্যস্ত কয়েকজন কিশোর। তারা ছুটে গিয়ে শিশুটিকে পুকুর থেকে তুলে।

ইত্যবসরে সোরাম নগানবারেন (এমবিবিএস) নামের এক ডাক্তার সহ এলাকার মানুষ জমায়েত হন। ডা. সোরাম নগানবারেন শিশু সাইখম টমথিনকে চিকিৎসা করে সুস্থ করে তুলেন।
বিষয়টি নজরে যায় জেলা প্রশাসন এবং খোদ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের কাছে। এর পরই দুই শিশু প্রদীপ খইরম এবং সাইখম রাজ সিংহকে জাতীয় সাহসিকতা পুরস্কারে ভূষিত করতে ভারতীয় শিশু কল্যাণ পরিষদের কাছে সুপারিশ করে রাজ্য সরকার।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top