News Flash

Image

করিমগঞ্জ জেলা কারাগারে ১২২ বন্দির অনশন ধর্মঘট

করিমগঞ্জ (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলা কারাগারের ১২২ জন বন্দি আজ মঙ্গলবার সকাল ৬-টা থেকে অনশনে বসেন। অভিযুক্ত বন্দিরা দীর্ঘদিন ধরে এনডিপিএস আইনে কারাগারে আটক থাকলেও আদালত থেকে জামিন পাননি। তাদের অনেকেই এক বছরের বেশি সময় ধরে জেলে বন্দি। কিন্তু আদালত তাদের জামিন দেয়নি। যার দরুন বাধ্য হয়ে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তাদের অভিযোগ, অনেককে পুলিশ মিথ্যা অভিযোগে কারাগারে বন্দি করে রেখেছে। তারিখে তারিখে আদালতে হাজির হওয়ার পর জামিন দেওয়ার জন্য আদালত ও সরকারের কাছে লিখিত আবেদন করলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

অনশনে বসে অনেকে জানান, তারা গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি, জাতীয় এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছেও আবেদন করেছেন। কিন্তু আজ অবধি অনেকের জামিন মঞ্জুর হচ্ছে না। তাই আজ মঙ্গলবার তারা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন।
রাজ্যের অন্যান্য জেলার জেলে এনডিপিএস আইনের অধীনে বন্দি আসামিদের জামিন মঞ্জুর হচ্ছে। অথচ করিমগঞ্জ জেলার ক্ষেত্রে কেন বৈষম্য, প্ৰশ্ন তুলেছেন হাজতিরা।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top