News Flash

  • Home
  • দিনের খবর
  • শেষ পূর্ণাঙ্গ বাজেট নিয়ে শুক্রবার নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
Image

শেষ পূর্ণাঙ্গ বাজেট নিয়ে শুক্রবার নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় বাজেটের প্রস্তুতি সম্পর্কে আগামী ১৩ জানুয়ারি নীতি আয়োগের অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রতিকূল আন্তর্জাতিক পরিস্থিতিতে বৃদ্ধির গতি ধরে রাখার বিষয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে।

আগামী বছরের ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা হতে পারে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। মাস দুয়েক আগে থেকেই বাজেট প্রস্তাবের প্রস্তুতি শুরু হয়েছে অর্থমন্ত্রকে। সাধারণ ভাবে, প্রথমে বিভিন্ন মন্ত্রক এবং দফতরের সঙ্গে চলতি অর্থবর্ষের সংশোধিত খরচ নিয়ে আলোচনা হয়। তার ভিত্তিতেই কষা হয় পরের অর্থবর্ষের খরচের প্রাথমিক হিসাব।
প্রসঙ্গত, অতিমারির অভিঘাতের পরে ভারতীয় অর্থনীতির ঘুরে দাঁড়ানোর কথা স্বীকার করে নিলেও পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে চলতি অর্থবর্ষের বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করেছে বিভিন্ন মূল্যায়ন সংস্থা। সম্প্রতি তা ৬.৫ শতাংশে নামিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। যদিও অর্থমন্ত্রক সোমবার জানিয়েছে, বৃদ্ধির হার অন্তত ৭ শতাংশ হবে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top