News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন
Image

কেন্দ্রীয় খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ আগরতলার ধলেশ্বরে আজ কেন্দ্রীয় খাদি ও গ্রামোদ্যোগ কমিশন এবং ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের নবনির্মিত যৌথ অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রী নারায়ণ রানে৷ অনুষ্ঠানে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং ভার্মা, ভারত সরকারের খাদি এবং গ্রামোদ্যোগ কমিশনের চেয়ারম্যান মনোজ কুমার, ভারত সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের সচিব বি বি সোয়াইন, ভারত সরকারের খাদি এবং গ্রামোদ্যোগ কমিশনের সি ই ও ভিনিত কুমার, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাজেশ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে বলেন, ত্রিপুরা অত্যন্ত সুুন্দর ও শান্তিপ্রিয় একটি রাজ্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ ভূমিকার ফলে উত্তর-পূর্বা’লের রাজ্যগুলির পাশাপাশি ত্রিপুরাতেও উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে৷ অনুষ্ঠানের সূচনায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং ভার্মা সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ পিএমইজিপি প্রকল্পে সুুবিধাপ্রাপ্ত উদ্যোগীদের বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন৷ উল্লেখ্য, এই অফিস ভবন নির্মানের দায়িত্বে ছিলেন ভারত সরকারের সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট৷ভবন নির্মানের কাজ শুরু হয় ২২ জলাই,২০২০ এবং শেষ হয় ২৭ ডিসেম্বর, ২০২২৷ এই যৌথ অফিস ভবনটি নির্মাণে এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৫ কোটি ৮৫ লক্ষ ৬১ হাজার ৭৯১ টাকা৷

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top