News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাল কলা সাধক সঙ্গম উৎসবের উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী
Image

কাল কলা সাধক সঙ্গম উৎসবের উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ ৮ জানুয়ারি কলা সাধক সঙ্গম উৎসবের উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন৷  শুক্রবার রবীন্দ্র ভবন চত্বরে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের মহামন্ত্রী সুমন ভট্টাচার্য৷ সংস্কার ভারতী ভারতের একটি প্রাচীন সাংসৃকতিক সংগঠন৷ শহরে ও গ্রামীণ সংসৃকতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংস্কার ভারতী৷ গত ডিসেম্বর মাস থেকে জেলা স্তরে নৃত্য, চিত্রকলা, সংগীত, সাহিত্য, নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ এখান থেকে যারা বিজয়ী হয়েছে তাদের জন্য আগরতলায় কর্মশালার আয়োজন করা হয়৷ আটটি জেলা থেকে ২০০ জন শিশু শিল্পী এই কর্মশালায় অংশ নেবে৷ আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে ভগৎ সিং যুব আবাসে এই কর্মশালা৷ দুদিনব্যাপী চলবে কর্মশালা৷ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ৪০ জন ঢাকিদের সংবর্ধনা দেওয়া হবে৷ শুক্রবার রবীন্দ্র ভবন চত্বরে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের মহামন্ত্রী সুমন ভট্টাচার্য৷  আগরতলা শহরে কার্যকর্তাদের নিয়ে শোভাযাত্রায় ঢাক সহকারে প্রদক্ষিণ করবে৷ ৮ জানুয়ারি কলা সাধক সঙ্গম উৎসবের উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন৷  উদ্বোধনের পর রাজ্যের ৩০ জন গুণী শিল্পী, লেখকদের হাতে কলা সাধক সম্মান ২০২৩ তুলে দেয়া হবে৷ বহিঃরাজ্য থেকে এই অনুষ্ঠানে অংশ নিতে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচিত্র গুণের অধিকারী সুর লহরী সত্যনারায়ণ মরিয়া৷

Releated Posts

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top