News Flash

Image

সেতু নির্মাণের দাবিতে করিমগঞ্জে অনশন ধর্মঘট

করিমগঞ্জ (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জের লঙ্গাই নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে এবার জেলা সদরে আন্দোলন কর্মসূচি পালনে নেমেছেন লঙ্গাই নদীর উভয় পারের কর্ণমধু-ফকিরটিলা অঞ্চলের জনগণ। এই দাবিতে আজ বৃহস্পতিবার করিমগঞ্জের অফিসপাড়ায় অনশন ধর্মঘটে বসে সেতু নির্মাণ ডিমান্ড কমিটির কর্মকর্তারা।

এদিন আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও বৃহত্তর কানিশাইল শরিফনগর গ্রাম পঞ্চায়েত (জিপি) এবং কর্ণমধু জিপি এলাকার হাজার হাজার মানুষের সংযোগকারী পাকা সেতু নির্মাণের দাবিকে কর্ণপাত করেননি কেউই। তাই আজ উত্তর করিমগঞ্জের বিধায়ক কৃষ্ণেন্দু পালের নাম উচ্চারণ না করে পরোক্ষে তার সম্পর্কে বিরুপ মন্তব্য করেন ধর্মঘটে অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, বৃহত্তর কর্ণমধু-ফকিরটিলা, এই দুটি অঞ্চলের সংযোগকারী লঙ্গাই নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। অনেক নেতা এই দুটি অঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হন। কিন্তু ভোট বৈতরণী পার হয়ে গেলে তাঁদের প্রতিশ্রুতি মোটেই পূরণ হয়নি, অভিযোগ তুলেন তাঁরা। তাই এই দুই অঞ্চলের বহুসংখ্যক মানুষ দফায় দফায় আন্দোলন করার পর বৃহস্পতিবার আবারও জেলা সদরে অনশনে বসেছেন। এদিন তাঁরা বলেন, অনতিবিলম্বে সেতু নির্মাণ না হলে আগামী নির্বাচনগুলিতে ভোট বয়কটের হুমকি দেন ছাত্রনেতা জুনেদ আহমদ সহ উপস্থিত আন্দোলনকারীরা।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top