News Flash

  • Home
  • দিনের খবর
  • বালুরঘাটের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী
Image

বালুরঘাটের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

বালুরঘাট, ৩ জানুয়ারি (হি.স.): বালুরঘাটের সভা থেকে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের সভা থেকে রাজ্যে ঋণ, বেকারত্ব, নিয়োগ দুর্নীতি সহ নানা বিষয় তুলেও তৃণমূল সরকারকে দুষেছেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রীর ও তাঁর গরিবদের জন্য বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসাও করেন শুভেন্দু।

এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শহরে সভা করেন শুভেন্দু। এই সভার প্রথম থেকেই তৃণমূলনেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা। তৃণমূলের হাত থেকে রাজ্যকে বাঁচানোর ডাক দেন শুভেন্দু। আগামী পঞ্চায়েত ও ২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে ফের ক্ষমতায় নিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এদিন শুভেন্দু বলেন, ‘সিএএ তো হবেই। এনআরসি চাই, লাভ জিহাদের বিরুদ্ধে আইনও চাই। যারা একদিন সিএএ-র ভয়ে নেত্রীর পেছনে ছিল, তারাও সরে পড়েছে। এখন শুধুমাত্র নেত্রীর পেছনে আছে পুলিশ। সেই পুলিশ দিয়েই দল চালাচ্ছেন নেত্রী। ভাবছেন, পুলিশবাবা পার করেগা। যেদিন পুলিশও সরে যাবে, সেদিন এই রাজ্য থেকে তোলামুল দলটাই উঠে যাবে। পিসি, ভাইপোও থাকবে না।’

শুভেন্দুর আরও অভিযোগ, ২০১৮ সালে রাতের অন্ধকারে পঞ্চায়েত ভোট লুট করে বিজেপিকে কয়েকটি জেলা পরিষদ হাতছাড়া করেছিল তৃণমূল। এবার সেদিকে লক্ষ্য রেখে কোমড় বেঁধে ভোটে লড়াইয়ের ডাক দেন তিনি। তাঁর কথায়, ‘এবারে বিজেপিকে জেতাতেই হবে। আমি যদি মাননীয়াকে নন্দীগ্রামে হারাতে পারি, তাহলে আপনারা কেন নিজের গ্রামে পদ্মফুল ফোটাতে পারবেন না?’

Releated Posts

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top