নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জানুয়ারী৷৷মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানাধীন গজারিয়া এলাকা থেকে প্রচুর পরিমানে বেআইনি কাঠের তৈরি খাট উদ্ধার করে চড়িলাম এসডিএফও পল্লব চক্রবর্তী৷তাছাড়া ঐদিনের অভিযানে ছিলেন বন দপ্তরের কর্মীরা সহ সিপাহীজলার এডিশনাল এসপি রনধীর দেববর্মা, বিশালগড় থানার পুলিশ, সিআরপিএফ৷জানা যায় গজারিয়া এলাকার আহমেদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি বড় চেড়াই কাঠের করাত আর প্রচুর পরিমানে অর্ধেক তৈরি কাঠের খাট উদ্ধার করে চড়িলাম ফরেস্ট অফিসে নিয়ে গিয়ে বাজেয়াপ্ত করে৷বন দপ্তরের আধিকারিক তথা পল্লব চক্রবর্তী আসার পর এই প্রথম বড় সাফল্য৷ তিনি জানান আগামী দিনেও এই অভিযান জাড়ি থাকবে৷
2023-01-03

