News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে এয়ার টু ওয়াটার এটিএমের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Image

জিবি হাসপাতালে এয়ার টু ওয়াটার এটিএমের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷   রবিবার জিবিপি হাসপাতালে  এয়ার টু ওয়াটার এটিএমের সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক৷  রাজ্যবাসীকে ইংরেজি নতুন বছরে ও টি পি সি-র উপহার৷ বায়ুমন্ডলে থাকা জলীয় বাষ্প থেকে জল প্রস্তুত করার ব্যবস্থাপনা চালু৷ রবিবার জিবিপি হাসপাতালে এয়ার টু ওয়াটার এটিএমের   সূচনা করে একথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক৷  ২০২০ থেকে এই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি৷ কোভিডের কারণে সেই সময় তা  সম্ভব হয়নি৷ অবশেষে ও টি পি সি- র সহায়তায় সাফল্য এসেছে৷ রাজ্যে ক্যান্সার ও কিডনি রোগী সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে৷ জলের থেকেই এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে৷ এই এয়ার টু ওয়াটার এটিএমের ২৪ ঘন্টায় ৫০০ লিটার জল মেলা সম্ভব৷  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সকলের কাছে আহ্বান জানান বাড়ি ঘরেও এই মেশিন লাগানোর জন্য৷ এই এটিএম সঠিকভাবে কাজ করলে আগামী দিনে অন্যত্র লাগানোর পরিকল্পনা রয়েছে৷ এই ওয়াটার এ টি এম বসাতে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে৷

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top