News Flash

  • Home
  • বিদেশ
  • চিনের কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হু, বেজিংয়ের কাছে প্রকৃত তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Image

চিনের কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হু, বেজিংয়ের কাছে প্রকৃত তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জেনেভা, ৩১ ডিসেম্বর (হি.স.): চিনের কোভিড পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সে দেশের কাছে এবার করোনা সম্পর্কিত প্রকৃত তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিনা আধিকারিকদের সঙ্গে দেখা করে সে দেশের বর্তমান কোভিড পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন হু-এর প্রতিনিধিরা। চিনকে তথ্য প্রকাশের অনুরোধ করা হয়েছে।

চিনে কোভিডের বাড়বাড়ন্তের কারণে ইতিমধ্যে অনেক দেশই চিন থেকে আসা যাত্রীদের উপর নানা বিধিনিষেধ জারি করেছে। হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানান, চিনের সাম্প্রতিক পরিস্থিতিতে এই পদক্ষেপ স্বাভাবিক। কোভিড নিয়ে চিনের পরিস্থিতি যখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে, তখন ভাইরাস সংক্রান্ত তথ্য প্রকাশ করা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি সম্পর্কে সচেতন না হয়ে চিন থেকে আসা যাত্রীদের অবাধ যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা, দক্ষিণ কোরিয়ার মতো একাধিক দেশ। তাই চিনের কাছে প্রকৃত তথ্য চাইল হু।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানে কো-পাইলটের হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলল সংযুক্ত আরব আমিরশাহি

আবুধাবি, ৩ অক্টোবর (আইএএনএস): দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের ওপর কো-পাইলট হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী…

ByByNews Desk Oct 3, 2026

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ, পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধার

মাসকাট/নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): হরমুজ প্রণালীতে একটি কুয়েতের পতাকাবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজে থাকা পাঁচ…

ByByNews Desk Oct 3, 2026

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top