News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাস্টমস ও বিএসএফ-এর যৌথ অভিযানে কাছাড়ে বাজেয়াপ্ত ১.৭০ কোটি টাকার ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট, ধৃত এক
Image

কাস্টমস ও বিএসএফ-এর যৌথ অভিযানে কাছাড়ে বাজেয়াপ্ত ১.৭০ কোটি টাকার ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট, ধৃত এক

কাটিগড়া (অসম), ২৮ ডিসেম্বর (হি.স.) : নিষিদ্ধ নেশাদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেয়েছে কাস্টমস এবং বিএসএফ-এর যৌথ বাহিনী। দক্ষিণ অসমের কাছাড় জেলার অন্তর্গত কাটিগড়ার হিলাড়ায় অভিযান চালিয়ে ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট সমেত এক পাচারকারী জিয়াউর রহমানকে হাতেনাতে আটক করা হয়েছে।

বিএসএফ-এর কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট পাচার সংক্রান্ত তথ্য গোয়েন্দা সূত্রের পাওয়ার পর মঙ্গলবার মধ্যরাত থেকে বিএসএফ-এর ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট শিলচরের ১ নম্বর ব্যাটালিয়ন এবং করিমগঞ্জ কাস্টমস ডিভিশনের যৌথ অভিযানে কাটিগড়ার হরিনগর বর্ডার আউট পোস্ট থেকে ১৬ কিলোমিটার দূরে ৬ নম্বর জাতীয় সড়কের হিলাড়া রেলগেট সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। রাত তখন প্রায় ১:২০ মিনিট। মেঘালয়গামী এমএল ০৫ পি ৮৬৫৪ নম্বরের একটি অলটো কার আটক করে তাতে তালাশি চালিয়ে মোট ৮৯ প্যাকেটে মোড়া ১৭,০০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ট্যাবলেটগুলি গাড়ির বিভিন্ন গোপন খোপে রেখে পাচার করা হচ্ছিল।
কালো রঙের ২১টি প্যাকেট এবং নীল রঙের ৬৮টি প্যাকেট থেকে এগুলি উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গাড়িকে বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট পাচারকারী গাড়ির চালককে আটক করে তাদের হেফাজতে নিয়ে যান অভিযানকারী আধিকারিকরা।

জনসংযোগ আধিকারিক আরও জানান ট্যাবলেট প্রতি ন্যূনতম ১ হাজার টাকার হিসেবে বাজেয়াপ্তকৃত ১৭ হাজার ইয়াবা ট্যাবলেটের আন্তর্জাতিক বাজারমূল্য কম করেও ১ কোটি ৭০ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৭ হাজার টাকা মূল্যের রেডমি অ্যানড্রয়েড মোবাইল ফোনের হ্যান্ডসেট, মাদকবাহী অলটো কারের মূল্য ২ লক্ষ টাকা ধার্য করেছে বিএসএফ। বাজেয়াপ্তকৃত সব সামগ্রীর সর্বমোট বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭২ লক্ষ ৭ হাজার টাকা হবে বলে জানিয়েছেন বিএসএফ আধিকারিক।

নেশা সামগ্রী পাচারের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেট সহ ধৃত পাচারকারীকে করিমগঞ্জ কাস্টম ডিভিশনের আধিকারিকদের কাছে সমঝে দেওয়া হয়েছে বলে জানান বিএসএফ-এর জনসংযোগ আধিকারিক ইনস্পেক্টর ঝিম্মি এইচ রাঙ্গাটে।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top