News Flash

Image

জাল নোট সহ গ্রেফতার দুই

ক্যানিং, ২৭ ডিসেম্বর (হি. স.) : গোপন সূত্রে খবর পেয়ে জাল নোট সহ দুই যুবককে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। সোমবার রাতে ক্যানিং এলাকার তালদি বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে সাইফুদ্দিন গাজী ও আবদুর রহমান হালদার ওরফে মনিকে। ধৃতদের বাড়ি পূর্ব বয়ার্সিং ও শিবনগর এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি জাল পাঁচশো টাকার নোট।

পুলিশ সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় তালদি বাস স্ট্যান্ড এলাকায় জাল নোট বাজারে চালানোর চেষ্টা করছিল এরা। গোপন সূত্রে সেই খবর পেয়েই ক্যানিং থানার পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে। ধৃতদের মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয়। এদেরকে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ। সঠিক কি কারণে এই জাল নোট তাঁরা মজুত করেছিল, কোথা থেকে এই জাল নোট তাঁরা পেল, এই ঘটনায় আরও কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভিলাই স্টিল প্ল্যান্টে টারবাইন বিস্ফোরণে ভয়াবহ আগুন, আহত ৫

রায়পুর/দুর্গ, ৭ এপ্রিল (আইএএনএস): ছত্তিশগড়ের দুর্গ জেলায় অবস্থিত ভিলাই ইস্পাত কারখানা-এ টারবাইন বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল…

ByByNews Desk Apr 7, 2026

জ্বালানির দামে ধাক্কা: দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম বৃদ্ধির জেরে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়ানোর ঘোষণা…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গের ভোটার তালিকা সংশোধন: বাদ পড়তে পারে প্রায় ৯১ লক্ষ নাম

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় বিচারিক যাচাই পর্ব শেষ হওয়ার পর প্রায় ৯১…

ByByNews Desk Apr 7, 2026

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top