News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়দিনে মরিয়মনগর গির্জায় মুখ্যমন্ত্রী মানবতা হচ্ছে মানুষের সবচেয়ে বড় ধর্ম
Image

বড়দিনে মরিয়মনগর গির্জায় মুখ্যমন্ত্রী মানবতা হচ্ছে মানুষের সবচেয়ে বড় ধর্ম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷  মানবতা হচ্ছে মানুষের সবচেয়ে বড় ধর্ম৷ রক্তের যেমন কোন ধর্ম নেই৷ জলেরও তেমনি কোন ধর্ম হয়না৷ ডাক্তারের কাছে আসা রোগীরও কোন ধর্ম হয়না৷ তেমনি মানুষের মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু ঈশ্বর এক৷ মানবতা হচ্ছে মানুষের প্রধান ধর্ম৷ আজ মরিয়মনগর গির্জায় বড়দিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ তিনি বলেন, বড়দিনের এই উৎসব শুধুমাত্র খিষ্টান ধর্মাবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ সব ধর্মের মানুষ সকলে মিলে এই উৎসব আয়োজন করে থাকে৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের বর্তমান সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ এবং সবকা প্রয়াস এই মন্ত্রেই সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে এগিয়ে চলছে৷ মুখ্যমন্ত্রী এই উৎসবের মাধ্যমে রাজ্যের জাতি জনজাতিদের মধ্যে ঐক্যের বন্ধন আরও সুুদৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী এই শুভ দিনে সবাই মিলে দেশ তথা রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান রাখেন৷  
অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী মরিয়মনগরে বড়দিনের উৎসব এবং মেলাকে সুুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন৷ তিনি যুব সমাজকে শৃঙ্খলা মেনে এই উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান৷ তিনি বলেন, বড়দিনের এই উৎসব শুধুমাত্র খীষ্টান ধর্মাবলম্বীদের জন্য নয়, আজ এই উৎসব সবধর্মের মিলন মেলায় পরিণত হয়েছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন৷ স্বাগত বক্তব্য রাখেন মরিয়মনগর চার্চের প্রিন্সিপাল ফাদার লিনস বেবি৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সমাজসেবী ড. হেলেন ক্যারল ডিসুুজা৷

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইকে উত্তর ত্রিপুরার জল সংরক্ষণ উদ্যোগের প্রদর্শন

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক ২০২৬-এ উত্তর ত্রিপুরা জেলার জল সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা…

ByByReshmi Debnath Sep 24, 2026

নারাউড়া এলাকায় বিশাল অজগর উদ্ধার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: বিশালগড়ের নারাউড়া এলাকা থেকে উদ্ধার হল বিশাল আকারের একটি অজগর সাপ। বৃহস্পতিবার দুপুরে এলাকায় অজগরটি…

ByByReshmi Debnath Sep 24, 2026

জিএপি তহবিল বন্ধে বছরে প্রায় ৪,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি: অর্থমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশের পর রাজ্যগুলির জন্য গ্যাপ অ্যাসিস্ট্যান্স ফর স্টেটস বা জিএপি তহবিল বন্ধ…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ, পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ২৪ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুরে এ বার দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ হতে চলেছে সোমনাথ মন্দিরের আদলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

পশ্চিম থানার নাকের ডগায় বটতলা মহাশ্মশান থেকে অটোরিকশা চুরি, ২৪ ঘণ্টা পরও মেলেনি হদিস

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: পশ্চিম থানার নাকের ডগায় বটতলা মহাশ্মশান এলাকা থেকে অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ, শ্মশানে এক…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top