নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ভয়াবহ অগ্ণিকাণ্ডে ভস্মিভূত এক ব্যাক্তির খড়ের কুঞ্জ৷ ঘটনা বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া থানা এলাকার ইচারবিল সুকল সংলগ্ণ এলাকায়৷ জানা যায় ইচারবিল এলাকার বাসিন্দা দিলীপ পালের বাড়ির খড়ের কুঞ্জে এইদিন সকালে অগ্ণিসংযোগ ঘটে৷ এলাকার লোকজন ঘটনা প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়৷ দমকল বাহিনীর কর্মী ও এলাকাবাসীদের দীর্ঘ প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিন্ত্রনে আসে৷ দমকল বাহিনীর এক কর্মী জানান প্রায় ৮ কানি জমির খড় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ হাজার টাকা৷
2022-12-22

