News Flash

  • Home
  • দেশ
  • কুয়াশার জন্য দুর্ঘটনার কবলে চৌতালার কনভয়; একজন কমান্ডো সামান্য আহত, বাকিরা সুরক্ষিত
Image

কুয়াশার জন্য দুর্ঘটনার কবলে চৌতালার কনভয়; একজন কমান্ডো সামান্য আহত, বাকিরা সুরক্ষিত

হিসার, ২০ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার জন্য হরিয়ানার হিসারে দুর্ঘটনার কবলে পড়ল উপ-মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালার কনভয়ে থাকা দু’টি পুলিশের গাড়ি। সোমবার গভীর রাতে হিসার থেকে সিরসা যাওয়ার পথে ধানধুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুষ্যন্ত চৌতালা অক্ষত রয়েছেন, তবে কনভয়ে থাকা একজন কমান্ডো সামান্য আহত হয়েছেন। চৌতালা এবং তাঁর সুরক্ষায় থাকা অন্যান্য কর্মীরা অক্ষত রয়েছেন এবং নির্ধারিত সফর কর্মসূচিতে তাঁরা এগিয়ে যান।

জেজেপি-র প্রধান মুখপাত্র দীপকমল সাহারান বলেছেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, হিসার-আগরোহা সড়কে (জাতীয় সড়ক) দুর্ঘটনাটি ঘটেছে, যখন কনভয়ে থাকা পুলিশের একটি গাড়ির চালক ব্রেক কষেন, ফলে অন্য গাড়ির চালককে ব্রেক প্রয়োগ করতে হয়। এর ফলে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।”

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top