News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে এনকাউন্টারে ৩ লস্কর জঙ্গি নিকেশ, রাইফেল ও পিস্তল উদ্ধার
Image

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে এনকাউন্টারে ৩ লস্কর জঙ্গি নিকেশ, রাইফেল ও পিস্তল উদ্ধার

শ্রীনগর, ২০ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৩ লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। মঙ্গলবার ভোরে শোপিয়ান জেলার মুঞ্জ মার্গ এলাকায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়, এই এনকাউন্টারে স্থানীয় ৩ লস্কর জঙ্গি নিকেশ হয়েছে। কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিহত ৩ জঙ্গির মধ্যে দু’জন হল-শোপিয়ানের লতিফ লোনে ও অনন্তনাগের উমর নাজির।

এডিজিপি জানিয়েছেন, কাশ্মীরি পণ্ডিত পুরাণ কৃষ্ণ ভাটকে হত্যার ঘটনায় জড়িত ছিল লতিফ লোনে এবং নেপালের তিল বাহাদুর থাপাকে হত্যার ঘটনায় জড়িত ছিল উমর নাজির। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল ও দু’টি পিস্তল। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ান জেলার মুঞ্জ মার্গ এলাকায় লুকিয়ে রয়েছে সন্ত্রাসবাদীরা, সেই খবর পাওয়ার পর ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। সেই এনকাউন্টারেই এই সাফল্য মিলেছে।

Releated Posts

রাজস্থানে বাসে অগ্নিকাণ্ড: ডিএনএ পরীক্ষায় শনাক্ত ৬ দগ্ধ যাত্রী, পরিবারের হাতে তুলে দেওয়া হল মৃতদেহ

জয়পুর, ৩ জুলাই (আইএএনএস): রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস-ট্রেলার সংঘর্ষ ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যু হওয়া…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

দাতিয়া উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, ৩০ জুলাই ভোট, ৩ আগস্ট গণনা

দাতিয়া, ২ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করল ভারতের নির্বাচন কমিশন। এর ফলে…

ByByNews Desk Jul 2, 2026

ধানবাদে ৭০০ দাগি অপরাধীকে হাজির করিয়ে অপরাধ ছাড়ার শপথ করাল পুলিশ

ধানবাদ, ২ জুলাই (আইএএনএস): অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল…

ByByNews Desk Jul 2, 2026

এখনই পেট্রল-ডিজেলের দাম কমানো সম্ভব নয়: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): এই মুহূর্তে পেট্রল ও ডিজেলের খুচরো দাম কমানোর কোনও যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top