News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটের মুখ্যমন্ত্রী পদের দায়িত্বে ভূপেন্দ্র প্যাটেল, মন্ত্রীরাও গ্রহণ করলেন দায়িত্ব
Image

গুজরাটের মুখ্যমন্ত্রী পদের দায়িত্বে ভূপেন্দ্র প্যাটেল, মন্ত্রীরাও গ্রহণ করলেন দায়িত্ব

গান্ধীনগর, ১৩ ডিসেম্বর (হি.স.): গুজরাটের মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করলেন ভূপেন্দ্র প্যাটেল। সোমবার শপথ গ্রহণের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গুজরাটের মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। একইসঙ্গে গুজরাট মন্ত্রিসভার সদস্যরাও এদিন দায়িত্বভার গ্রহণ করেছেন।

ঋষিকেশ প্যাটেল, রাঘবজি প্যাটেল, কানু ভাই দেশাই, হর্ষ সাঙ্ঘভি-সহ সমস্ত নতুন মন্ত্রীরা গান্ধীনগরে তাঁদের নিজ নিজ দফতরের দায়িত্ব নিয়েছেন। ভূপেন্দ্র প্যাটেলের নতুন মন্ত্রিসভায় মোট ১৬ জন মন্ত্রী রয়েছেন, যার মধ্যে প্রাক্তন মন্ত্রী এবং সিনিয়র বিধায়ক রয়েছেন। ভূপেন্দ্র প্যাটেলের নতুন সরকারে ১৬ জন মন্ত্রীর মধ্যে ১১ জন প্রাক্তন মন্ত্রী। ৫টি মুখ নতুন।
১১ জন প্রাক্তন মন্ত্রীর মধ্যে কানু ভাই দেশাই, ঋষিকেশ প্যাটেল, রাঘবজি প্যাটেল, জগদীশ বিশ্বকর্মা, হর্ষ সাঙ্ঘভি, মুকেশ প্যাটেল এবং কুবের দিন্দর নামে সাতজন মন্ত্রী রয়েছেন, যারা ভূপেন্দ্র প্যাটেলের প্রথম সরকারের সময়ও মন্ত্রী ছিলেন। এছাড়াও কুনভারজি বাভলিয়া, পরসোত্তম সোলাঙ্কি, বাচুভাই খাবাদ এবং মুলু ভাই বেরা অতীতে মন্ত্রী ছিলেন। প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন এমন বিধায়কদের মধ্যে রয়েছেন রাজকোট গ্রামীণ আসন থেকে নির্বাচিত ভানুবেন বাবরিয়াই, একমাত্র মহিলা ক্যাবিনেট মন্ত্রী।

Releated Posts

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top