জয়পুর, ৮ ডিসেম্বর (হি.স.): নতুন করে উজ্জীবিত হয়ে আরও একটি নতুন দিন শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার। বৃহস্পতিবার সকালে রাজস্থানের সূর্যমুখী মন্দির থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এদিন পদযাত্রায় সামিল হন একঝাঁক শীর্ষ কংগ্রেস নেতা। রাহুলের পদযাত্রায় হাঁটেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কে সি বেণুগোপাল, শচীন পাইলট, রণদীপ সুরজেওয়ালা প্রমুখ।
অন্যান্য দিনের মতো এদিনও পদযাত্রায় সামিল হন বহু কংগ্রেস নেতা। সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাহুলের সঙ্গে কথা বলার জন্য অনেকেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। হাত নেড়ে মানুষজনকে অভিবাদন জানান রাহুল গান্ধী। অনেকের সঙ্গে কথাও বলেছেন তিনি।

