News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা প্রতিমন্ত্রীর সভাপতিত্বে খোয়াই জেলায় পর্যালোচনা সভা
Image

কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা প্রতিমন্ত্রীর সভাপতিত্বে খোয়াই জেলায় পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷  কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্প নিয়ে আজ খোয়াই জেলায় কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা প্রতিমন্ত্রী ড. রাজকুমার র’ন সিংয়ের সভাপতিত্বে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক সুুভাষ চন্দ্র সাহা, তেলিয়ামুড়া ও খোয়াই মহকুমার মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী ও বিজয় সিনহা প্রমুখ৷ তাছাড়াও সভায় জেলার বিভিন্ন ব্লকের বিডিওগণ, পানীয়জল ও স্বাস্থ্যবিধান, শিক্ষা, বিদ্যৎ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, ক’ষি ও ক’ষক কল্যাণ এবং স্বাস্থ্য দপ্তরের জেলাস্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ পর্যালোচনা সভায় কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের গ্রামীণ এলাকার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে৷ কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে প’ায়েত ও সরকারি আধিকারিকদের মধ্যে নিবিড় সমন্বয় রেখে কাজ করতে হবে৷ সভায় তিনি বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করে তুলতে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় প্রশিক্ষণ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন৷
পর্যালোচনা সভায় খোয়াই জেলায় জাতীয় শিক্ষানীতি, জল জীবন মিশন, পিএম কিষাণ, সৌভাগ্য যোজনা, প্রধানমন্ত্রী ক’ষি সি’াই যোজনা, আয়ুমান ভারত, কেন্দ্রীয় সামাজিক ভাতা, ই-শ্রম কার্ড, প্রধানমন্ত্রী জনধন যোজনা, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি নিয়ে পর্যালোচনা করা হয়৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জেলায় এ সমস্ত প্রকল্প ও যোজনার রূপায়িত কর্মসূচির অগ্রগতির খোঁজখবর নেন৷ পর্যালোচনা সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্প নিয়ে জেলাস্তরের আধিকারিকদের সাথে মতবিনিময়ও করেন৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top